হোমনাতে ভালো কিছু একটা করার ইচ্ছা অনেক আগে থেকেই। সেই ইচ্ছাকে প্রশ্রয় দিতেই 'প্রত্যাশা'র জন্ম। ভালোবাসার সাথে ভালো কিছু করার অভিপ্রায়ে এবং মননশীল মনুষত্বে নিমজ্জিত কিছু মানুষ একত্র হয়ে জন্ম দিয়েছে এই স্বপ্নময় 'প্রত্যাশা'কে।
গুনে ধরা সমাজটাতে আমাদের সবারই হয়তো অনেক কিছু করার আছে। আমাদের নিজ নিজ গন্ডি থেকে আমরা যতটুকু পারছি করতে চেষ্টা করি।